ফেসবুক লিড এড এর মাধ্যমে ১৮৩টি ট্রাভেল লিড জেনারেশন

ক্লায়েন্ট সম্পর্কে

আমাদের ক্লায়েন্ট ছিলেন একটি ট্রাভেল এজেন্সি, যারা কর্পোরেট উমরাহ প্যাকেজ নিয়ে কাজ করছিলেন। তাদের লক্ষ্য ছিল কর্পোরেট উমরাহ প্যাকেজের প্রতি আগ্রহী মানুষের কাছে পৌঁছানো এবং ফেসবুক ও ইনস্টাগ্রামের মাধ্যমে সরাসরি তথ্য সংগ্রহ করা।

এই লক্ষ্য পূরণে ক্লায়েন্ট আমাদের Onsghon Digital-এর Facebook Ads Service নেন।

ক্লায়েন্টের লক্ষ্য

ক্লায়েন্টের মূল লক্ষ্য ছিল:

  • কর্পোরেট উমরাহ প্যাকেজের জন্য সম্ভাব্য কাস্টমার খুঁজে বের করা
  • ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে সরাসরি লিড সংগ্রহ করা
  • কম খরচে বেশি সংখ্যক ইনকোয়ারি জেনারেট করা
  • পরবর্তীতে লিডগুলোর সঙ্গে যোগাযোগ করে সেলসের সুযোগ তৈরি করা

আমাদের সমাধান

লিড ক্যাম্পেইন রান 

আমরা Meta Ads Manager ব্যবহার করে একটি Lead Generation Campaign তৈরি করি।

ইউজারদের ওয়েবসাইটে পাঠানোর পরিবর্তে Meta Instant Forms ব্যবহার করা হয়। ফলে আগ্রহী ইউজাররা ফেসবুক বা ইনস্টাগ্রামের মধ্যেই তাদের তথ্য জমা দিতে পারেন।

Ad Creative-এ কর্পোরেট উমরাহ প্যাকেজের গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয় এবং আগ্রহী মানুষদের Lead Form পূরণ করতে উৎসাহিত করা হয়।

ফরম সেটআপ 

ইউজাররা Ad-এ ক্লিক করার পর একটি Instant Lead Form দেখতে পান। এই ফর্মের মাধ্যমে সম্ভাব্য কাস্টমারদের গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়।

ফর্মে যেসব তথ্য নেওয়া হয়েছিল:

  • নাম
  • ফোন নম্বর
  • ইমেইল অ্যাড্রেস
  • জন্মতারিখ
  • চাকরির পদবী
  • কোম্পানির নাম

এই তথ্যগুলো পরবর্তীতে ফলো-আপ যোগাযোগ এবং সেলস আলোচনার কাজে ব্যবহার করা হয়।

ক্যাম্পেইনের ফলাফল 

আমাদের পরিচালিত Meta Lead Ads Campaign-এর মাধ্যমে মোট ১৮৩টি লিড জেনারেট হয়।

মোট Ad Spend ছিল $77.88 এবং প্রতি লিডের গড় খরচ ছিল মাত্র $0.43।

Campaign Results

  • Leads Generated: ১৮৩টি
  • Total Ad Spend: $77.88
  • Cost Per Lead: $0.43

ক্যাম্পেইনের চ্যালেঞ্জ

সঠিক অডিয়েন্স খুঁজে বের করা 

ট্রাভেল ক্যাম্পেইনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল Corporate Umrah Package-এর প্রতি আগ্রহী সঠিক Audience-এর কাছে পৌঁছানো। 

শুধু বেশি মানুষের কাছে Ad দেখালেই ভালো ফলাফল পাওয়া যায় না। তাই আমরা এমন Audience-এর দিকে ফোকাস করি, যারা এই ধরনের প্যাকেজ সম্পর্কে আগ্রহী হতে পারেন এবং পরবর্তীতে যোগাযোগ করার সম্ভাবনা রাখেন।

কম খরচে বেশি লিড সংগ্রহ

ক্যাম্পেইনের আরেকটি চ্যালেঞ্জ ছিল কম Ad Spend-এর মধ্যে বেশি সংখ্যক লিড জেনারেট করা।

এর জন্য Campaign Performance নিয়মিত পর্যবেক্ষণ করা হয় এবং প্রয়োজন অনুযায়ী Campaign Optimization করা হয়।

ইউজারের জন্য সহজ Lead Collection Process তৈরি করা

ইউজারদের Website-এ পাঠালে অতিরিক্ত ধাপ তৈরি হতে পারত। এতে অনেক ইউজার ফর্ম পূরণ না করেই চলে যেতে পারেন।

এই সমস্যা কমানোর জন্য আমরা Meta Instant Forms ব্যবহার করি, যাতে ইউজাররা Facebook বা Instagram-এর মধ্যেই তাদের তথ্য জমা দিতে পারেন।

আমাদের মূল কৌশল

১.সঠিক টার্গেটিং 

আমরা কর্পোরেট উমরাহ প্যাকেজের প্রতি আগ্রহী সম্ভাব্য অডিয়েন্সের দিকে ফোকাস করি, যাতে ক্যাম্পেইন থেকে আসা লিডগুলো ব্যবসার জন্য প্রাসঙ্গিক হয়।

২. সহজ লিড ফরম 

লিড সংগ্রহের জন্য Instant Form ব্যবহার করা হয়। এতে ইউজারদের ওয়েবসাইটে যাওয়া বা অতিরিক্ত ধাপ পার হওয়ার প্রয়োজন হয়নি।

৩. পরিষ্কার এড মেসেজ 

Ad Creative-এ কর্পোরেট উমরাহ প্যাকেজের গুরুত্বপূর্ণ তথ্য পরিষ্কারভাবে তুলে ধরা হয়, যাতে ইউজাররা অফারটি সহজে বুঝতে পারেন এবং আগ্রহী হলে ফর্ম পূরণ করেন।

৪. কম CPL 

Campaign Optimization-এর মাধ্যমে কম খরচে বেশি সংখ্যক লিড সংগ্রহের দিকে গুরুত্ব দেওয়া হয়।

উপসংহার

এই ক্যাম্পেইনের মাধ্যমে Onsghon Digital কর্পোরেট উমরাহ প্যাকেজের জন্য মোট ১৮৩টি ট্রাভেল লিড জেনারেট করতে সক্ষম হয়।

মাত্র $77.88 Ad Spend-এর মাধ্যমে প্রতি লিডের গড় খরচ ছিল $0.43।

সঠিক অডিয়েন্স টার্গেটিং, প্রাসঙ্গিক Ad Creative এবং Meta Instant Forms ব্যবহার করে আমরা ক্লায়েন্টের জন্য একটি কার্যকর Lead Generation Campaign পরিচালনা করি, যা তাদের সম্ভাব্য কাস্টমার সংগ্রহ এবং পরবর্তী সেলস ফলো-আপের সুযোগ তৈরি করে।

Similar Posts