ফেসবুক বুস্টিংয়ের মাধ্যমে ২৪ লাখ টাকার সেল
আমাদের ক্লায়েন্ট ছিলেন একজন অনলাইন ফ্যাশন ব্যবসায়ী, যিনি ফেসবুক পেজের মাধ্যমে আমদানি করা লেডিস ব্যাগ বিক্রি করতেন। ব্যাগের বিক্রি বাড়ানোর জন্য তিনি Ongshon Digital-এর ফেসবুক বুস্টিং সার্ভিস নেন।
তাঁর পেজে ৪ লাখের বেশি ফলোয়ার ছিল। ইন্দোনেশিয়া থেকে আমদানি করা ২,০০০টির বেশি Bali Rattan Bag তাঁর কাছে ছিল। লক্ষ্য ছিল এই ব্যাগগুলো দ্রুত বিক্রি করা।
আমরা ফেসবুক বুস্টিংয়ের মাধ্যমে ক্লায়েন্টকে সব ব্যাগ বিক্রি করতে সাহায্য করি। এই প্রচারণায় বুস্টিং খরচের তুলনায় আয় (ROAS) ছিল ৬৯ গুণ।
ক্লায়েন্টের লক্ষ্য
ক্লায়েন্টের মূল লক্ষ্য ছিল ফেসবুক বুস্টিংয়ের মাধ্যমে দ্রুত Bali Bag বিক্রি করা।
তবে শুধু বুস্টিং করলেই তো হবে না। সঠিক ক্রেতাদের কাছে পৌঁছানো, ব্যাগের ডিজাইন ও কালেকশন সুন্দরভাবে তুলে ধরা এবং বুস্টিং খরচ নিয়ন্ত্রণে রাখাও গুরুত্বপূর্ণ ছিল।

আমাদের সমাধান
ভিডিও দিয়েই শুরু করি
আমরা প্রথমে ভিডিওভিত্তিক Ad-এর ওপর গুরুত্ব দিই। ক্লায়েন্টের ব্যাগের সম্পূর্ণ কালেকশন দেখানো ভিডিও ব্যবহার করি, যাতে ক্রেতারা ব্যাগের ডিজাইন, মান এবং দেখতে কেমন এসব সহজেই বুঝতে পারেন।
ভিডিওগুলো ছিল ক্লায়েন্টের সরাসরি সম্প্রচার করা ভিডিও। লাইভ শেষ হওয়ার পর সেগুলোকে ফেসবুক Ad হিসেবে চালু করি।
আমাদের উদ্দেশ্য ছিল, ক্রেতারা যেন Ad দেখেই ব্যাগের কালেকশন সম্পর্কে ভালো ধারণা পান এবং কিনতে আগ্রহী হন।
২০টির বেশি Ad পরীক্ষা
এরপর বিভিন্ন ধরনের ক্রেতাদের জন্য ২০টির বেশি Ad সেট তৈরি ও পরীক্ষা করি।
এখানে আগ্রহ, বয়স, অন্যান্য বৈশিষ্ট্য এবং আচরণ অনুযায়ী বিভিন্ন ক্রেতাকে লক্ষ্য করা হয়।
সব Ad একই রকম ফলাফল দিচ্ছিল না। তাই কোন Ad এবং কোন ধরনের ক্রেতা থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে, তা নিয়মিত পর্যবেক্ষণ করি।
Ad-এর লেখা ও ছবি-ভিডিওতে গুরুত্ব
আমরা Ad-এর লেখা সহজ ও এক নজরে পড়ার মতো রাখি। কারণ পণ্যের বিস্তারিত তথ্য ভিডিওতেই দেখানো হচ্ছিল।
তাই Ad-এর লেখায় অপ্রয়োজনীয় তথ্য না দিয়ে মূল বিষয়গুলো সহজভাবে তুলে ধরি। পাশাপাশি Ad-এর ছবি ও ভিডিও নিয়মিত অপটিমাইজ করি, যাতে ক্রেতাদের আগ্রহ বাড়ে এবং CPR খরচ কমানো যায়।
কিছু Ad ক্রিয়েটিভ নিচে দেওয়া হলো:



ফলাফল
প্রচারণা শেষে আমরা যে ফলাফল পাই:
- মোট বুস্টিং Spend: ৩৪৭ ডলার
- মোট রিচ: ৪২০,৭৫২ জন
- মোট মেসেজ: ৭,০০০+
- বিক্রি হওয়া পণ্য: ২,০০০টি Bali Bag
- মোট সেল: ২৪ লাখ+
- বুস্টিং খরচের তুলনায় আয় (ROAS): ৬৯ গুন
২,০০০টি ব্যাগ বিক্রির সাফল্য
ক্লায়েন্টের কাছে থাকা ২,০০০টির বেশি Bali Bag বিক্রি করতে আমরা সাহায্য করি।
মাত্র ৩৪৭ ডলার বুস্টিং বাজেটের বিপরীতে রিপোর্ট করা মোট বিক্রয়মূল্য ছিল ২৪ লাখ।
এই এড এর মাধ্যমে আমরা বুঝতে পারি, সঠিক পণ্য ও সঠিক ক্রেতাদের কাছে পৌঁছাতে পারলে ফেসবুক বুস্টিংয়ের মাধ্যমে বড় পরিসরে বিক্রয় তৈরি করা সম্ভব।
কিছু Ad রেজাল্ট নিচে দেওয়া হলো—




চ্যালেঞ্জ
বুস্টিং শুরু করার পর প্রথম যে সমস্যার মুখোমুখি হই, তা হলো সঠিক ক্রেতা খুঁজে বের করা।
অনেক মানুষ Ad-এ ক্লিক করছিলেন, কিন্তু সবাই ব্যাগ কেনার জন্য আগ্রহী ছিলেন না। কিছু মানুষ ভুল করেও Ad-এ ক্লিক করছিলেন।
তাই আমরা টার্গেটেড কাস্টমার নির্বাচন পদ্ধতি ব্যবহার করে অপ্রয়োজনীয় ক্লিক কমানোর চেষ্টা করি। পাশাপাশি যেসব ক্রেতার কেনার ক্ষমতা ও আগ্রহ রয়েছে, তাঁদের লক্ষ্য করে Ad পরিচালনা করি।
আরেকটি বিষয় ছিল Ad-এর কপি মানের ক্যাপশন।
যেহেতু ব্যাগের বিস্তারিত তথ্য ভিডিওতে দেখানো হচ্ছিল, তাই Ad-এর লেখায় বেশি তথ্য না দিয়ে সহজ ও আকর্ষণীয়ভাবে মূল বিষয়গুলো তুলে ধরা গুরুত্বপূর্ণ ছিল।
স্ট্রেটেজি
এই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা কয়েকটি বিষয়ের ওপর গুরুত্ব দিই।
ভিডিওভিত্তিক Ad
Bali Bag-এর সম্পূর্ণ কালেকশন দেখানো ভিডিও Ad ছিল প্রধান কৌশল।
ভিডিও ভালো কাজ করেছিল, কারণ এতে ক্রেতারা ব্যাগের ডিজাইন ও কালেকশন দ্রুত দেখতে পারতেন।
বিভিন্ন ধরনের Ad পরীক্ষা
আমরা ২০টির বেশি ভিন্ন Ad সেট তৈরি ও পরীক্ষা করি।
এখানে Interest, Behaviour এবং Demogrphy ভিত্তিক ক্রেতাদের লক্ষ্য করা হয়।
নিয়মিত Ad পর্যবেক্ষণ
আমরা প্রতিদিন Ad-গুলোর ফলাফল পরীক্ষা করতাম।
যেসব Ad ভালো কাজ করছিল না, সেগুলো বন্ধ করতাম। আর যেসব Ad ভালো ফলাফল দিচ্ছিল, সেগুলোতে বাজেট অপটিমাইজ করতাম।
এভাবে ধীরে ধীরে ভালো ফলাফল দেওয়া Ad-গুলোকে গুরুত্ব দেওয়া হয়।
সহজ অর্ডার প্রক্রিয়া
সবশেষে, মেসেঞ্জারের মাধ্যমে কেনাকাটার প্রক্রিয়া সহজ রাখা হয়।
ক্রেতারা ভিডিও দেখে পছন্দের ব্যাগের স্ক্রিনশট ও অর্ডারের বিস্তারিত তথ্য পাঠাতে পারতেন। এতে তাঁরা সহজেই অর্ডার দিতে পারতেন।
শেষ কথা
এই ক্যাম্পেইন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ছিল।
একটি বড় পরিমাণ পণ্য বিক্রি করতে শুধু Ad চালানোই যথেষ্ট নয়। সঠিক টার্গেটিং, ভালো ক্রিয়েটিভ তৈরি, নিয়মিত মনিটরিং এবং ফলাফল অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিলচ।
Ongshon Digital-এর মাধ্যমে আমরা ক্লায়েন্টকে তাঁর ২,০০০টির বেশি Bali Bag বিক্রি করতে সাহায্য করেছি।
আপনার ব্যবসার বিক্রয় বাড়াতে ফেসবুক Ad পরিচালনা করতে চান?
Ongshon Digital-এর সঙ্গে যোগাযোগ করুন।
