ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানোর ৬টি কার্যকর উপায়
ফেসবুক পেজে ফলোয়ার শুধু একটি সংখ্যা নয়। আপনার পেজের কনটেন্ট কত মানুষের কাছে পৌঁছাবে, কতজন নিয়মিত কনটেন্ট দেখবে এবং ভবিষ্যতে কতজন কাস্টমারে পরিণত হতে পারে, তার সঙ্গে ফলোয়ারের সম্পর্ক রয়েছে।
তবে সব ফলোয়ারের মান এক নয়। কেউ নিজের আগ্রহ থেকে পেজ ফলো করে, কেউ ইনভাইটেশনের মাধ্যমে আসে, আবার কেউ শুধু সংখ্যা বাড়ানোর জন্য পেজে যুক্ত হয়।
তাই ফলোয়ার বাড়ানোর আগে কোন ধরনের ফলোয়ার আপনার পেজের জন্য উপযুক্ত, সেটা জানা গুরুত্বপূর্ণ।
Table of Contents
ফেসবুক পেজ ফলোয়ার কী?
ফেসবুক পেজ ফলোয়ার হলো এমন মানুষ, যারা আপনার ফেসবুক পেজ Follow করে এবং পেজের কনটেন্ট তাদের Facebook Feed-এ দেখতে পারে। কেউ আপনার পেজের পণ্য, সেবা, কনটেন্ট বা ব্র্যান্ড পছন্দ করলে পেজ ফলো করতে পারে।
একটি পেজের ফলোয়ার সংখ্যা সেই পেজের অডিয়েন্স কতটা বড়, তার একটি সাধারণ ধারণা দেয়।
ফেসবুক পেজে ফলোয়ার কেন দরকার?
ফেসবুক পেজে ফলোয়ার থাকলে আপনার নতুন পোস্ট, ভিডিও, অফার ও অন্যান্য কনটেন্ট নিয়মিত মানুষের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হয়। ব্যবসার ক্ষেত্রে ফলোয়াররা ভবিষ্যতের সম্ভাব্য কাস্টমার হতে পারে।
ভালো কনটেন্টের মাধ্যমে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ তৈরি করা যায়। ফলোয়ার যত বেশি হবে, আপনার কনটেন্ট নতুন মানুষের কাছে পৌঁছানোর সুযোগও তত বাড়তে পারে। তবে শুধু বেশি ফলোয়ার থাকলেই হবে না। ব্যবসার জন্য প্রাসঙ্গিক এবং অ্যাক্টিভ অডিয়েন্স তৈরি করাই বেশি গুরুত্বপূর্ণ।
ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানোর ৬টি উপায়
আপনি যদি ফেসবুক পেজে ফলোয়ার বাড়াতে চান, তাহলে শুধু ফলোয়ারের সংখ্যা বাড়ানোর দিকে নজর দিলে হবে না। আপনার পেজে কী ধরনের ফলোয়ার আসছে, তারা আপনার কনটেন্টে আগ্রহী কি না এবং ভবিষ্যতে কাস্টমারে পরিণত হওয়ার সম্ভাবনা আছে কি না, সেটাও গুরুত্বপূর্ণ।
ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানোর জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে। প্রতিটি পদ্ধতিতে ফলোয়ার পাওয়ার উপায়, খরচ ও ফলোয়ারের মান আলাদা। তাই ফলোয়ার বাড়ানোর আগে কোন পদ্ধতিতে কী ধরনের ফলোয়ার পাওয়া যায়, সেটা জানা দরকার।
ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানোর জন্য প্রধান ৬টি পদ্ধতি হলো:
১. কনসেন্ট ফলোয়ার
কনসেন্ট ফলোয়ার হলো এমন ফলোয়ার, যারা আপনার পেজকে পছন্দ করে Page Follow করে। ফেসবুকে ডলার খরচ করে এই ধরনের ফলোয়ার দ্রুত পাওয়া যায়। এজন্য পেজের একটি ভিডিও বা পোস্ট এড হিসেবে চালু করতে হবে, যেখানে Follow বাটন থাকবে।
এডটি অনেক মানুষের কাছে পৌঁছাবে। যারা আপনার ভিডিও বা কনটেন্ট পছন্দ করবে, তাদের একটি অংশ আপনার পেজ ফলো করবে। এভাবে ডলার খরচ করে রিয়েল ও অ্যাক্টিভ ফলোয়ার বাড়ানো যায়।
সাধারণত ১টি ফলোয়ার পেতে ০.০৫ সেন্ট থেকে ২ সেন্ট পর্যন্ত খরচ হতে পারে। অর্থাৎ প্রতি ফলোয়ারে প্রায় ১ টাকা থেকে ৪ টাকা পর্যন্ত খরচ হতে পারে। এখানে ফেসবুক এডের খরচের সঙ্গে বুস্টিং সার্ভিস চার্জও ধরা হয়েছে। নিজের পারসোনাল ক্রিয়েটর পেজ বা বিজনেস পেজে দ্রুত রিয়েল ফলোয়ার বাড়াতে চাইলে এই পদ্ধতিতে এড চালানো যায়। ফেসবুক বুস্টিং এজেন্সির মাধ্যমে সঠিক অডিয়েন্স টার্গেট করে এড রান করেও এই ধরনের ফলোয়ার সহজে আনা যায়।
২. ফলোয়ার ইনভাইটেশন
ফলোয়ার ইনভাইটেশন (Follower Invitation) হলো পেজের পোস্টে যারা লাইক, কমেন্ট বা অন্যভাবে রিঅ্যাক্ট করেছে, তাদের পেজ ফলো করার জন্য সরাসরি Invite পাঠিয়ে ফলোয়ার বাড়ানোর একটি পদ্ধতি। আপনার কোনো পোস্টে যত বেশি মানুষ এনগেজ করবে, তত বেশি মানুষকে Invite করার সুযোগ তৈরি হবে।
যারা পোস্টটি পছন্দ করেছে, তাদের একটি অংশ Invite গ্রহণ করে আপনার পেজ ফলো করবে। এই পদ্ধতিতে আলাদা করে ফেসবুক এড চালানোর প্রয়োজন নেই, তাই ফলোয়ার পেতে সরাসরি কোনো বিজ্ঞাপন খরচ হয় না।
ভালো কনটেন্ট নিয়মিত পোস্ট করে পোস্টে এনগেজমেন্ট বাড়াতে পারলে এই পদ্ধতিতে নিয়মিত ফ্রি ফলোয়ার পাওয়া যায়। নতুন ও পুরোনো উভয় ধরনের পেজের জন্য এটি কার্যকর। শুরু করতে পেজ থেকে নিয়মিত ভালো কনটেন্ট পোস্ট করুন, পোস্টে রিঅ্যাক্ট ও কমেন্ট বাড়ান, এরপর পোস্টে যারা রিঅ্যাক্ট করেছে তাদের Invite পাঠান।
এতে আপনার পেজের রিয়েল অডিয়েন্স থেকেই ধীরে ধীরে ফলোয়ার বাড়তে থাকবে।
৩. অর্গানিক ফলোয়ার
অর্গানিক ফলোয়ার (Organic Follower) হলো এমন ফলোয়ার, যারা কোনো পেইড এড ছাড়াই আপনার কনটেন্ট দেখে পেজকে পছন্দ করে ফলো করে।
একটি পেজ নিয়মিত ভালো কনটেন্ট প্রকাশ করলে এবং সেই পোস্টে ভালো এনগেজমেন্ট তৈরি হলে Facebook সেই কনটেন্ট আরও বেশি মানুষের কাছে Organic Reach-এর মাধ্যমে পৌঁছে দেয়।
নতুন মানুষ পোস্টটি দেখে পেজে আসে এবং কনটেন্ট পছন্দ হলে পেজ ফলো করে। এই পদ্ধতিতে সরাসরি ফলোয়ার কেনার বা এড চালানোর খরচ নেই। তবে নিয়মিত ভালো কনটেন্ট তৈরি করতে সময় ও পরিশ্রম প্রয়োজন।
যেসব পেজ দীর্ঘমেয়াদে নিজের অডিয়েন্স তৈরি করতে চায়, তাদের জন্য অর্গানিক ফলোয়ার গুরুত্বপূর্ণ।
শুরু করতে নির্দিষ্ট একটি বিষয় নিয়ে নিয়মিত কনটেন্ট প্রকাশ করুন, কোন ধরনের পোস্টে বেশি Reach ও Engagement হচ্ছে তা দেখুন এবং সেই ধরনের কনটেন্ট আরও তৈরি করুন। এভাবে সময়ের সঙ্গে পেজের Organic Reach বাড়তে থাকলে স্বাভাবিকভাবেই ফলোয়ারও বাড়তে থাকবে।
৪. র্যান্ডম ফলোয়ার
র্যান্ডম ফলোয়ার (Random Follower) হলো এমন ফলোয়ার, যারা আপনার পেজের নির্দিষ্ট পণ্য বা কনটেন্টে আগ্রহী না হয়েও আপনার পেজ ফলো করে।
এখানে সাধারণত ধর্মীয় ছবি, ভাইরাল ছবি বা এমন কোনো কনটেন্ট দিয়ে এড দেওয়া হয়, যেটা মানুষের মধ্যে দ্রুত ইমোশন তৈরি করে। মানুষ অনেক সময় পেজ সম্পর্কে বিস্তারিত না জেনেই সেই কনটেন্ট পছন্দ করে পেজ ফলো দিয়ে দেয়।
ফলো দেওয়ার পর ওই ব্যক্তি আর পেজে অ্যাক্টিভ থাকে না, কারণ সে মূলত পেজের কনটেন্ট বা ব্যবসার প্রতি আগ্রহী হয়ে ফলো দেয়নি। এ
ই ধরনের ফলোয়ার সাধারণত শুধু follower count বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। সাধারণত ১ ডলারে প্রায় ৫০০ থেকে ১,০০০ Random Follower পাওয়া যায়।
যারা দীর্ঘমেয়াদে একটি শক্তিশালী ফ্যানবেজ তৈরি করতে চান, তাদের পেজের জন্য Random Follower ক্ষতিকর হতে পারে।
কারণ ফলোয়ার সংখ্যা বেশি থাকলেও তারা নিয়মিত কনটেন্টে এনগেজ করে না এবং পেজের প্রকৃত অডিয়েন্স হয় না।
৫. ফেক ফলোয়ার
ফেক ফলোয়ার (Fake Follower) হলো এমন ফলোয়ার, যারা প্রকৃত কাস্টমার বা আপনার পেজের আসল অডিয়েন্স নয়।
অনেক সময় Facebook Group-এ পেজ শেয়ার করে “ফলোয়ার চাই” বলা হয়, এরপর বিভিন্ন Fake Account বা অপ্রাসঙ্গিক Account থেকে পেজে ফলো আসে। কেউ কেউ follower exchange-এর মাধ্যমেও এই ধরনের ফলোয়ার সংগ্রহ করে।
এই ধরনের ফলোয়ার সাধারণত খুব কম দামে পাওয়া যায়। বাজারে অনেক সময় ১,০০০ Fake Follower প্রায় ২০০ থেকে ৩০০ টাকায় বিক্রি করা হয়।
এতে পেজের follower count দ্রুত বাড়তে পারে, কিন্তু এসব ফলোয়ার সাধারণত আপনার কনটেন্টে অ্যাক্টিভ থাকে না, লাইক, কমেন্ট বা শেয়ার করে না।
যারা শুধু পেজের follower count বেশি দেখাতে চান, তারা এই পদ্ধতি ব্যবহার করে থাকেন।
দীর্ঘমেয়াদে ব্যবসা, ব্র্যান্ড বা শক্তিশালী ফ্যানবেজ তৈরি করতে চাইলে Fake Follower এড়িয়ে চলা উচিত, কারণ বেশি follower থাকলেও অ্যাক্টিভ অডিয়েন্স তৈরি না হলে পেজের প্রকৃত ভ্যালু বাড়ে না।
৬. ইনফ্লুয়েন্সার ফলোয়ার
ইনফ্লুয়েন্সার ফলোয়ার (Influencer Follower) হলো এমন ফলোয়ার, যারা কোনো জনপ্রিয় Influencer-এর মাধ্যমে আপনার পেজ সম্পর্কে জানতে পেরে পেজ ফলো করে।
এজন্য আপনার ব্যবসা বা পেজের সঙ্গে মিল আছে এমন কোনো Influencer-এর মাধ্যমে পেজের প্রচার করতে হবে।
Influencer তার নিজের অডিয়েন্সের কাছে আপনার পেজ, পণ্য বা কনটেন্ট তুলে ধরবে। সেই অডিয়েন্সের মধ্যে যারা আপনার পেজে আগ্রহী হবে, তারা পেজ ফলো করবে।
Influencer-রা শুধু একটি পোস্ট বা ভিডিওতে পেজ মেনশন করার জন্য প্রায় ২,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত চার্জ করতে পারে।
যেসব ব্যবসা নির্দিষ্ট কোনো অডিয়েন্সের মধ্যে দ্রুত রিয়েল ফলোয়ার তৈরি করতে চায়, তাদের জন্য এই পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। শুরু করার আগে Influencer-এর follower count-এর পাশাপাশি তার অডিয়েন্স আপনার ব্যবসার সঙ্গে কতটা মিল আছে এবং তার কনটেন্টে কেমন Engagement হয়, সেটা যাচাই করা উচিত।
ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানোর ভুলগুলো
ফলোয়ার বাড়ানোর সময় শুধু সংখ্যা বাড়ানোর দিকে নজর দিলে পেজের প্রকৃত অডিয়েন্স তৈরি নাও হতে পারে। কোন ধরনের ফলোয়ার নিচ্ছেন এবং তারা পরবর্তীতে পেজে অ্যাক্টিভ থাকছে কি না, সেটাও গুরুত্বপূর্ণ। অনেক সময় কম খরচে বেশি ফলোয়ার পাওয়ার চেষ্টা করতে গিয়ে পেজের জন্য ক্ষতিকর অডিয়েন্স তৈরি হয়।
- শুধু ফলোয়ার সংখ্যা বেশি দেখানোর জন্য ফেইক ফলোয়ার নেওয়া
- র্যান্ডম ফলোয়ার দিয়ে পেজের follower count বাড়ানো
- নিজের ব্যবসার সঙ্গে সম্পর্ক নেই এমন অডিয়েন্সকে টার্গেট করা
- শুধু কম খরচে বেশি ফলোয়ার পাওয়ার চেষ্টা করা
- Influencer বাছাই করার সময় শুধু follower count দেখা
- ফলোয়ার পাওয়ার পর তাদের জন্য নিয়মিত ভালো কনটেন্ট তৈরি না করা
- ফলোয়ার বাড়ছে কি না দেখা, কিন্তু তারা অ্যাক্টিভ আছে কি না না দেখা
ভালো পেজের জন্য শুধু বেশি ফলোয়ার নয়, সঠিক ও অ্যাক্টিভ অডিয়েন্স তৈরি করা বেশি গুরুত্বপূর্ণ।
কোন ধরনের ফলোয়ার কাদের জন্য?
| ফলোয়ারের ধরন | কাদের জন্য |
|---|---|
| কনসেন্ট ফলোয়ার | বিজনেস পেজ, পারসোনাল ক্রিয়েটর পেজ |
| ফলোয়ার ইনভাইটেশন | যেসব পেজে পোস্টে নিয়মিত এনগেজমেন্ট আসে |
| অর্গানিক ফলোয়ার | দীর্ঘমেয়াদে ব্র্যান্ড ও অডিয়েন্স তৈরি করতে চান এমন পেজ |
| র্যান্ডম ফলোয়ার | শুধু দ্রুত ফলোয়ার সংখ্যা বাড়াতে চান এমন পেজ |
| ফেক ফলোয়ার | বাস্তব ব্যবসা বা ব্র্যান্ডের জন্য উপযোগী নয় |
| ইনফ্লুয়েন্সার ফলোয়ার | নির্দিষ্ট অডিয়েন্সের মধ্যে দ্রুত রিয়েল ফলোয়ার তৈরি করতে চান এমন পেজ |
ফলোয়ার বাছাই করার ক্ষেত্রে শুধু সংখ্যা দেখলে হবে না। আপনার পেজের উদ্দেশ্য অনুযায়ী সঠিক ধরনের ফলোয়ার তৈরি করাই গুরুত্বপূর্ণ। তবে র্যান্ডম ও ফেইক ফলোয়ার এরিয়ে চলা উচিত।
শেষ কথা
ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানোর অনেক উপায় আছে। কনসেন্ট ফলোয়ার, ফলোয়ার ইনভাইটেশন, অর্গানিক ফলোয়ার, র্যান্ডম ফলোয়ার, ফেক ফলোয়ার ও ইনফ্লুয়েন্সার ফলোয়ার প্রতিটি পদ্ধতির আলাদা বৈশিষ্ট্য আছে।
শুধু ফলোয়ার সংখ্যা বাড়ানোর জন্য যেকোনো পদ্ধতি বেছে না নিয়ে আপনার পেজের উদ্দেশ্য অনুযায়ী সঠিক ফলোয়ার তৈরি করা উচিত।
ব্যবসার ক্ষেত্রে রিয়েল ও অ্যাক্টিভ অডিয়েন্স বেশি গুরুত্বপূর্ণ। ভালো কনটেন্ট, সঠিক অডিয়েন্স এবং নিয়মিত কাজের মাধ্যমে দীর্ঘমেয়াদে একটি শক্তিশালী ফলোয়ার বেজ তৈরি করা সম্ভব।
